1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে সরকারি খাল খননে অনিয়ম,ক্ষুব্ধ এলাকাবাসী।

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জুন, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট এলাকার সীমান্তবর্তী ঘনশ্যামপুর বাঁশবাড়িয়া খালের জমির অবৈধ দখলদারদের বৈধতা দিত ব্যক্তি মালিকানা জমিতে খাল খনন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনকালে জানা যায়, ফকিরহাট উপজেলার সীমান্তবর্তী শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় বাসবাড়িয়া খাল দীর্ঘ ৩৫ বছর পর পূনঃখনন চলছে।

দীর্ঘ দিন খালটি খনন না হওয়ায় অবৈধ দখলদারদের দখলে রয়েছে সরকারি খালের এই সম্পত্তি। সম্প্রতি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাসবাড়িয়া খালটির ২ কি.মি. অংশ খনন কাজ শুরু করে।

শুরু থেকেই অনিয়ম ও দুর্নীতি চলছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। খালের সীমানা নির্ধারণ না করে স্কিম বোর্ড না টাঙিয়ে খাল খনন করায় পার্শবর্তী জমির মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ফকিরহাট উপজেলা সীমান্তবর্তী এলাকা থেকে প্রবাহিত বাসবাড়িয়া খালটি শুভদিয়া ইউপি চেয়ারম্যানের নির্দেশনায় বিএডিসি কর্তৃপক্ষ পুনঃখনন করছে।

প্রায় ২ একর খালের জমি অবৈধভাবে দখলে নিয়ে মৎস্য ঘের করে আসছে আব্দুল্লাহ শেখ নামে এক ব্যক্তি। শুভদিয়া ইউপি চেয়ারম্যানের নির্দেশে অবৈধ দখলদারদের বৈধতা দিতে খালের জমি ছেড়ে দিয়ে বাগেরহাট সদর উপজেলার ভট্ট বালীয়াঘাটা মৌজার বিআরএস ৩৮২-৮৩-৮৪ দাগের উপর থেকে খাল খনন করা হচ্ছে এমটাই দাবি স্থানীয়দের। ৩৮৩ দাগের জমিটি চুলকাঠি মুসলিমা মহিলা দাখিল মাদরাসার।

ওই মাদরাসার সহকারী শিক্ষক মনির মোল্লা বলেন, ম্যাপ অনুসারে খালের জমিতে খাল পুনঃখনন না করে মাদরাসার জমির উপর দিয়ে খাল খনন করা হচ্ছে। এ ব্যপারে প্রতিকার চেয়ে জেলা প্রশাসককে মুঠো ফোনে জানান হয়েছে বলেও জানান তিনি।

মো. শাকু গাজিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগকারীরা বলেন, খালটি প্রায় ৭৫-১০০ ফুট চওড়া। তবে খালটির সীমানা নির্ধারণ না করে ইচ্ছা মতো ২৮-৩০ ফুট চওড়া করে দায়সারাভাবে কাটা হচ্ছে। সঠিকভাবে খালটি খননের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

বাগেরহাট বিএডিসি কর্মকর্তা উপসহকারী প্রকৌশলি সুজা উদ্দিন বলেন, প্রয়োজনে পুনরায় সার্ভে করে খাল খনন করা হবে। যে সকল স্থানে অভিযোগ পাওয়া গেছে তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলতে বলা হয়েছে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহানাজ পারভিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon