1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের দায়ে ছাত্রলীগ সভাপতি ও ৪৩ নেতা-কর্মীসহ ৪৮ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ৫ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ অবৈধভাবে সুন্দরবনের সুপতি এলাকায় প্রবেশের দায়ে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সভাপতি মো:ইব্রাহিম হোসেন ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতা-কর্মীসহ ৪৮ জনকে আটক করে বনবিভাগ। পরে অনুপ্রবেশের দায় স্বীকার করে লিখিত দিয়ে এবং বনবিভাগের ধার্য্যকৃত জরিমানা পরিশোধ করে ছাড়া পেয়েছে আটক ছাত্রলীগের এসব নেতা-কর্মীরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: জয়নুল আবেদীন জানান, করোনাকালে সুন্দরবনে সব ধরণের পর্যটনসহ সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে বনবিভাগ।এমনিতেই সুন্দরবনে সব ধরণের বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ।এমতাবস্থায় সোমবার সকালে ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহীম হোসেন ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ৪৩ নেতা-কর্মীসহ মোট ৪৮ জন এম,ভি মায়ের দোয়া নামের একটি লঞ্চে করে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে শরণখোলা রেঞ্জের সুপতি এলাকায় আসে।

এ সময় তাদের ওই লঞ্চ থেকে সুন্দরবনে নামতে নিষেধ করা হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে জেটিতে নেমে বন কর্মকর্তা ও বনরক্ষীদের সাথে অশোভন আচরণ করে। পরে লঞ্চের ৫ জন ষ্টাফসহ তাদের সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়।পরে লিখিতভাবে ভুল স্বীকার করে ছাত্রলীগের ৪৩ নেতা-কর্মী ২২ হাজার ২৩১ টাকা জরিমানা পরিশোধ করায় সন্ধ্যায় তাদের ছেড়ে দেয়া হয়।একই সাথে সুন্দবনে অবৈধ অনুপ্রবেশ করায় এম,ভি মায়ের দোয়া লঞ্চের মালিক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া এলাকার ফারুক তালুকদারকে ১ লাখ টাকা জরিমানা কারা হয়েছে।

Attachments area

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon