1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ফকির নামের এক যুবকের মৃত্যু হয়েছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ফকির (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার সন্ধ্যায় শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার সংলগ্ন বান্ধাঘাটা এলাকায় নিজ ঘরের বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় রুবেল।নিহত রুবেল ফকির বান্ধাঘাটা এলাকার মোঃ ফিরোজ ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী রুবেলের প্রতিবেশী সালমা বেগম জানান, সন্ধ্যার দিকে নিজ ঘরের বিদ্যুতের লাইনের কাজ করছিল রুবেল।বিদ্যুতের তারে ছিদ্র থাকায় বিদ্যুতায়িত হয়ে ঘরের পাশের খালের মধ্যে পরে যায় রুবেল ফকির।পরে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon