মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার রবিবার দুপুরে যোগদান করেছেন।তিনি ৩৩তম বিসিএস ক্যাডারের সদস্য।মোংলায় ইউএনও হিসেবে যোগদানের আগে কমলেশ মজুমদার নড়াইল জেলা প্রশাসন কার্য্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে এলএ শাখায় কর্মরত ছিলেন।তার গ্রামের বাড়ী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।
রবিবার দুপুর ১২টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের যোগদান উপলক্ষে উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যালয়ে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন বিদায়ী ইউএনও মোঃ রাহাত মান্নান।পরিচিতি সভায় বক্তব্য রাখেন নবাগত ইউএনও কমলেশ মজুমদার, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা যুব উনśয়ন অফিসার মোঃ সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান প্রমূখ।
নবাগত ইউএনও কমলেশ মজুমদার তার বক্তৃতায় মোংলায় দায়িত্ব পালনকালে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।সভাপতির বক্তৃতায় বিদায়ী ইউএনও মোঃ রাহাত মান্নান দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য মোংলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আশাকরি নবাগত উপজেলা নির্বাহী অফিসারের ক্ষেত্রেও মোংলাবাসী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।