1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

 কুড়িগ্রামে পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের অর্থায়নে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২০

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রামে পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের অর্থায়নে ‘ইচ্ছা’ মানবসেবা সংগঠনের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউস এলাকায় রাস্তার পাশে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ও ইচ্ছা মানব সেবা সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম শিমুল, আদর্শ নার্সারীর প্রতিষ্ঠাতা মনছুর আলী, স্বেচ্ছাসেবী রেজাউল ইসলাম মিন্টু, মনতাজ আলী, পল্লব চন্দ্র, আফরোজা বেগম স্বপ্না, শাহনাজ বেগম সহ অনেকে।

এ সময় পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ও ইচ্ছা মানব সেবা সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম শিমুল বলেন, বর্তমান করোনা মহামারীতে পল্লী স্বাস্থ্য সেবা কেন্দ্র অসহায় দরিদ্রদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে থেকে সমাজ সেবামুলক কাজে সহযোগীতা করছে। এরকম সংগঠনের জন্য সকলের সার্বিক সহযোগীতা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon