1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

চিতলমারীতে গাঁজা গাছসহ এক মাদক ব্যাবসায়ী আটক করেছে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলার চিতলমারীতে গাঁজা গাছসহ আনন্দ গোলদার (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।এসময় তার বাড়ির বাথরুমের ছাদের উপরে টবে লাগানো সাড়ে ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

আনন্দ গোলদার উপজেলার বাবুয়ানা গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক হরিপদ গোলদারের একমাত্র ছেলে।সে গোপালগঞ্জের লালমিয়া সিটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেছে

চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান,শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ফুট লম্বা একটি গাঁজা গাছসহ যুবককে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাকে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া থানায় পূর্বে তার নামে একটি মাদক মামলা রয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon