1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

গভীর রাতে মোড়েলগন্জ্ঞে ৪টি বসতঘরে অগ্নিসংযোগ-এর ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে ৪টি বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের ছোট কুমারখালি গ্রামে এ ঘটনা ঘটে।

আগুনে মোজাম সরদার, ইসমাইল সরদার, ছলেমান সরদার ও শামীম সরদারের বসতঘর পুড়ে গেছে। পারিবারিক বিরোধের কারণে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত মোজাম সরদারের স্ত্রী রাজিয়া বেগম ও ইসমাইল সরদারের স্ত্রী রেক্সোনা বেগম বলেন, রাত ২টার দিকে ১৫-২০ জনের একটি দল ঘর থেকে সকলকে বের করে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে তাদের কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন রেক্সোনা বেগম।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে অনুসন্ধান চলছে। ঘটনাস্থলে পুলিশের দুটি দল কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon