1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

মোংলার সোনাইলতলায় মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি ও করোনা ভাইরাস প্রতিরোধে বিট পুলিশিং উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়ন পরিষদে মাদক, ইভটিজিং, চুরি-ডাকাতি ও করোনা ভাইরাস প্রতিরোধে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ আগস্ট) সকাল ১০ টায়  সোনাইলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিট পুলিশিং কার্যক্রম উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।মোংলা থানার পক্ষ থেকে মোংলা থানার এস,আই, অমিত কুমার বিশ্বাস,এ এস আই আমিরুল ইসলাম ও পুলিশ সদস্য।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনাইলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নারজিনা বেগম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইলতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ও আওয়ামীলীগ সভাপতি সরদার জসিম উদ্দিন,ইউনিয়নের সকল ওয়ার্ডের সদস্য,আমড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বৈঠকে মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী মাদক নির্মূলের পাশাপাশি ইভটিজিং এবং চুরি-ডাকাতি বন্ধে এলাকার সকল শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, প্রতিটি পরিবারের লোকজন সচেতন হলে এবং পুলিশকে অপরাধীদের ব্যাপারে সহযোগিতা করলে মাদকসহ সব ধরনের অপরাধ সমাজ থেকে চিরতরে নির্মূল করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon