কুড়িগ্রাম থেকে মোঃ রফিকুল ইসলাম: কুড়িগ্রামের ১৫০ এমভিএ গ্রিড সাবস্টেশন বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এটি কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় স্থাপিত ১৫০ এমভিএ ক্ষমতা সম্পন্ন নতুন গ্রিড সাবস্টেশন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।