1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)মোংলার চিলা ইউনিয়নের সকল ইউনিটে নারী স্বেচ্ছাসেবক নিয়োগ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মোংলা উপজেলার চিলা ইউনিয়নে পরিষদে  হলরুমে (৪সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০টায় চিলা ইউনিয়নের  সকল ইউনিট থেকে ৫ জন করে নতুন নারী স্বেচ্ছাসেবক নিয়োগ প্রদান করা হয়।চিলা ইউনিয়নে ১০ টি ইউনিট রয়েছে তার ভিতর থেকে  প্রতিটি ইউনিট থেকে ৫ জন করে নেওয়া হয়েছে।এতে করে মোট নতুন নারী স্বেচ্ছাসেবক ৫০ জন হয়েছে।

নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি মোংলা উপজেলার সহকারী পরিচালক জনাব,আলমগীর হোসেন,চিলা ইউনিয়নের টিম লিডার জনাব,আনোয়ারুল ইসলাম রিপন,  ইউনিয়ন ডেপুটি টিম লিডার অঞ্জন বিশ্বাস, ইউনিট টিম লিডার তুহিন খাঁন,গাজী রাকিবুল ইসলাম রনি, জালাল মোছাল্লি,আলামিন মোছাল্লি,বাবুল শেখ,সেবাস্তিন বাছার,সহ প্রমুখ।

এ বিষয়ে সিপিপির স্বেচ্ছাসেবক অঞ্জন বিশ্বাস ও আলামিন মুছাল্লি বলেন সিপিপি ২০০৯ সাল থেকে আর্ত ও মানবতার সেবায় কাজ করে আসছে  তারই ধারাবাহিকতায় আমরা স্বেচ্ছাসেবক হিসেবে মাঠ পর্যায়ে   ঘূর্ণিঝড়ে প্রস্তুতি কর্মসূচিতে কাজ করছি।

এই বিষয় তারা আরও বলেন সিপিপি মুলত স্বেচ্ছায় কাজ করে  ঘূর্ণিঝড়ের সময় মানুষকে সচেতন করে আশ্রয় কেন্দ্র যাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন। আপনারা আরও দেখছেন আমরা চিলা ইউনিয়নে ও সুন্দরবন ইউনিয়ন করোনার জন্য মানুষকে সচেতন করছি ও দিকনির্দেশনা দিয়েছি ও সাথে মাইকিং করেছি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon