1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

মোংলায় হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

মোঃ মাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলায় ১০ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার(১১সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শেহলাবুনিয়া (সেন্ট পলস স্কুল) এলাকা হতে তাকে আটক করা হয়।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার সেকেন্ড অফিসার মো: জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা শুক্রবার রাতে শেহলাবুনিয়া এলাকায় অভিযান চালায়।

এ সময় শেহলাবুনিয়ার রামপাল ষ্টোরের সামনে থেকে ১০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী বাচ্চু হাওলাদার (৪০) কে হাতেনাতে আটক করে অভিযানকারীরা। বাচ্চুর কাছে পাওয়া ব্যাগের মধ্যে হরিণের মাংস ছাড়াও মাথা এবং পা রয়েছে। বাচ্চু পৌর শহরের কুমারখালী এলাকার বাসিন্দা। বাচ্চু বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তেলিখালী গ্রামের মো: মজনু হাওলাদারের ছেলে।

এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, বাচ্চু সুন্দরবনের সংঘবদ্ধ হরিণ শিকারী চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে হরিণ শিকারসহ হরিণের মাংস মোংলা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় চড়া দামে সরবরাহ করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon