1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

জমে উঠেছে কুড়িগ্রামের দূর্গাপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বেশ জমে উঠেছে। আসছে ২০ অক্টোবর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে ৫ জন প্রাথী অংশ নিচ্ছেন।

প্রার্থীরা হলেন- টিউবওয়েল প্রতীক নিয়ে আব্দুল মালেক চৌধুরী লানজু, ফুটবল প্রতীক নিয়ে আমিনুর ইসলাম গাডু, মোরগ প্রতীক নিয়ে মোছাঃ নুর নাহার বেগম, আপেল প্রতীক নিয়ে শাহজাহান খান সিরাজ, তালা প্রতীক নিয়ে আবু সুলতান। নির্বাচনে জয়ে জন্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে।

 

প্রার্থী আব্দুল মালেক চৌধুরী লানজু জানায়, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। সাধারন ভোটাররা আমার সাথে আছে। শান্তিপূর্ন ভোট হলে আমার বিজয় সুনিশ্চিত। এ দিকে প্রার্থী আমিনুর ইসলাম গাডু জানায়, সাধারন ভোটাররা এলাকার উন্নয়ন চাইলে আমকেই ভোট দিবেন।

আমি বিগত সময় সবার সাথে মিলেমিশে চলেছি। প্রার্থী মোছাঃ নুর নাহার বেগম জানায়, আমার স্বামী সাবেক মেম্বার মরহুম শাহাজাদা এলাকার উন্নয়নে কাজ করেছে। আমি আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই। এ জন্য সাধারন ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon