1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার শেখ আফিল উদ্দীন এমপি 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২০

মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শার সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু সব সময় ভাবতেন যে দেশের কৃষকদের কিভাবে আধুনিক ও উন্নীতকরণ করা যায়।তিনি সব চাইতে বেশি গুরুত্ব দিতেন কৃষিতে।জননেত্রী শেখ হাসিনা তার বাবার রেখে যাওয়া অধরা স্বপ্ন পুরনের জন্য লড়াই করে যাচ্ছেন।

শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার।একমাত্র আওয়ামীলীগ সরকারই এদেশে কৃষিকে এত গুরুত্ববাহী উদ্যোগে উদ্যোগী করে চলছে।এদেশের কৃষকরা আজ বিনা মূল্যে সার,বীজ,কীটনাশকসহ মূল্যবান কৃষি যন্ত্রপাতি পাচ্ছেন।কৃষকদের কৃষি খাতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হচ্ছে।অথচ বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে।শেখ হাসিনার সরকার কৃষিকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটা কৃষকরা দেখলেই ভালো বুঝবে।

শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার বিকালে ২০২০-২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ২৯৮০ জন কৃষক গোষ্ঠীকে পুর্নাবাসন করতে কায়বা চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ আফিল উদ্দীন এমপি এ কথাগুলি বলেছেন।

 

কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু,সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি)বদরুল আলম খান, উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল।

জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ- দ্দৌলা সরদার অলোক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল,উলাশি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক,গোগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আব্দুর রশিদ,পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান হাদিউজ্জামান মাস্টার, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহারব হোসেন, বাগঁআচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে অংশগ্রহণ করা আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন স্তরের জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon