ফুয়াদ হাসান, পরশুরাম, (ফেণী) প্রতিনিধিঃ গতকাল রাত ৮ ঘটিকায় হঠাৎ স্ট্রোক করে ইন্তেকাল করেছেন পরশুরাম সোনালী ব্যাংক পরশুরাম শাখার সাবেক ম্যানেজার রফিকুল ইসলাম পিরু।
তিনি পরশুরাম উপজেলার ১ নং মির্জানগর ইউনিয়ন পরিষদের স্থায়ী বাসিন্দা।তিনি মধুগ্রাম কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি সুবার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ছিলেন।
আজ সকালে পরশুরাম উপজেলা জামে মসজিদে তার জানাযা উপস্থিত হয়।জানাযায় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।
আজ পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার পরশুরাম সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মরহুম রফিকুল ইসলাম পিরুর পরিবারের প্রতি শোক পোষণ করেন ও পরিবারের সকল সদস্যদের স্বান্তনা দিয়েছেন।