মোঃ তরিকুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ধর্ষকের পরিবার কর্তৃক ধর্ষিতা কিশোরীকে হামলার অভিযোগ উঠেছে। খোজ নিয়ে জানা গেছে, গত পহেলা মে ২০২০ ইং তারিখে রাজাপুর উপজেলার বড় গালুয়া গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে জামাল হোসেন (৪০) পার্শ্ববর্তী বাড়ীর ৭ম শ্রেণীর ছাত্রীকে গোসলের সময় জোরপূর্বক ধর্ষণ করে।
উক্ত ঘটনায় ভিকটিমের বোনের দায়ের করা মামলায় উচ্চ আদালতের আগাম জামীন শেষে মামলার একমাত্র অভিযুক্ত জামাল হোসেন গতকাল ৩০ নভেম্বর ২০২০ইং ঝালকাঠি আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে জামিন বৃদ্ধি না করে কারাগারে প্রেরণ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে গতকাল বিকেলে ধর্ষিতা কিশোরীকে আসামি জামাল হোসেনের খালা সহ আরো আত্মীয় স্বজন সুযোগ পেয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।
এসময় কিশোরীকে রক্ষা করতে গেলে কিশোরীর মা ও মামলার বাদী বোনকেও বেধড়ক মারধর করে। তাদের ডাকচিৎকারে স্হানীয় লোকসহ ধর্ষিতার চাচা জামাল হোসেন, চাচি শিউলি বেগম এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলার ঘটনায় রাজাপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।