1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

পূর্ব সুন্দরবনে পশুর নদী এলাকায় পর্যটকবাহী এম,এল ডিসকভারি একটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেল প্রতিনিধিঃ পূর্ব সুন্দরবনে পশুর নদীর কাতিয়ানাংলা এলাকায় শুক্রবার ( ডিসেম্বর) আনুমানিক ভোর সাড়ে টার দিকে পর্যটকবাহী এম,এল ডিসকভারি নামক একটি লঞ্চ ডুবে গেছে। তবে এই লঞ্চ ডুবির ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনবিভাগ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন মাজহারুল হক কচি জানান, ফরিদপুরের বোয়ালমারী থেকে ৩৩ জনের একটি টিম নিয়ে পর্যটকবাহী লঞ্চ এম,এলডিসকভারিবৃহস্পতিবার ( ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খুলনার নম্বর ঘাট থেকে সুন্দরবনের হিরণ পয়েন্টের উদ্দেশে ছেড়ে যায়।

হাড়বারিয়া, কটকা, দুলবার চর হয়ে লঞ্চটি হিরণপয়েন্ট যাওয়ার কথা ছিল। পর্যটকবাহী লঞ্চটি শুক্রবার   ( ডিসেম্বর) ভোর ৪টার দিকে সুন্দরবনের পশুর নদীর কাতিয়ানাংলা এলাকায় ডুবো চরে আটকে যায়।

এই সময় লঞ্চে থাকা যাত্রীরা সবাই মালামাল নিয়ে চরে নেমে পড়েন। নদীতে ভাটা থাকায় পানির টানে লঞ্চটির পিছন দিক নদীতে নেমে যেতে থাকে। এক পর্যায়ে এটি লম্বালম্বি ভাবে নদীতে ডুবে যায়

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ এমএল ডিসকভারি ডুবে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পর্যটকরা নিরাপদে নিজ এলাকায় ফিরে গেছেন। এম,এল ডিসকভারি নামক ডুবে যাওয়া পর্যটকবাহী লঞ্চটি উদ্ধারে মালিক পক্ষ কাজ শুরু করেছেন বলেও জানিয়েছেন তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon