1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

মোংলায় উপমন্ত্রীকে পৌরসভার নব নিবার্চিত মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার নব নিবার্চিত মেয়র ও কাউন্সিলরদের পক্ষ থেকে স্থানীয় সাংসদ (বাগেরহাট-০৩/মোংলা-রামপাল) এবং পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২২শে ফেব্রুয়ার) দুপুরে পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌরসভা চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহারকে  পৃথক পৃথক ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা-সম্মাননা জানান নব নিবার্চিত পৌর মেয়র শেখ আ: রহমান এবং কাউন্সিলরাসহ পৌর কর্মকর্তা- কর্মচারীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমসহ পৌর শহরের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন।

অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, পৌরসভায় প্যানেলসহ আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর নিবার্চিত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগের কার্যক্রম ও দায়িত্ব আরো বেড়ে গেলো।

তাই নব নিবার্চিতদেরকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মধ্যদিয়ে কাজ করে পৌরবাসীর চাহিদানুযায়ী শতভাগ সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon