1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

শার্শা সীমান্তে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে বিজিবি সদস্যরা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা শিকারপুর সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা গ্রামের হান্নান মিয়ার ছেলে।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান গোপন সংবাদের ভিত্তিতে শিকারপুর ক্যাম্পের হাবিলদার সাইবুর এর নেতৃত্বে নারিকেল বাড়িয়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৪ কেজি গাঁজা ও ভারতীয় ২৮৪ বোতল ফেন্সিডিল সহ মাদক পাচারকারী মোহাম্মদ আলীকে হাতেনাতে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon