1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বরিশালের উজিরপুরের ধামুরা বন্দরের আয়রন সেতুটি ভেঙে পড়েছে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ১০ মার্চ, ২০২১

মোঃ জুয়েল মাঝি, নিজস্ব প্রতিনিধিঃ  পটুয়াখালীতে ভেঙে পড়ল চার ইউনিয়নের সঙ্গে যোগাযোগের একমাত্র সেতু। বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে আয়রন সেতুটি ভেঙে পড়েছে।

মঙ্গলবার (৯ মার্চ ) সকালে সেতুর এক প্রান্তে লোহার খাম্বা দিতে গিয়ে সিমেন্টের স্ল্যাব একদিকে হেলে পড়ে। এতে ব্রিজটি মাঝখান থেকে ভেঙে দুভাগ হয়ে যায়।

ব্রিজটি ভেঙে যাওয়ায় উপজেলার চার ইউনিয়নের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

বর্তমানে লক্ষাধিক গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন এবং তাদের আয় রোজগাড় থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা ও ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্থানীওরা জানান, ২০০১ সালে উজিরপুর থেকে সাতলা সড়কে ধামুরা নদীর ওপর ৬৬ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৪ মিটার প্রস্থ সেতুটি তৈরি করে সড়ক ও জনপথ বিভাগ।

উপজেলা সদরের সঙ্গে সাতলা, হারতা, জল্লা ও ওটরা ইউনিয়নে সড়কপথে যাতায়াতের একমাত্র সেতু ছিল এটি। তাছাড়া সেতুর ওপর দিয়ে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস সহ ৪ ইউনিয়নের বহু যানবাহন চলাচল করে এতে এলাকার অনেক গরীব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও বন্ধ হয়ে গেলো।

আমরা এলাকাবাসী এই দুর্ভোগ দ্রুত নিরসন করতে জনপ্রতিনিধিদের হস্থক্ষেপ কামনা ও ব্রিজটি দ্রুত মেরামত করে দিতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon