যথাযোগ্য মর্যাদায় মোংলায় উদযাপিত হচ্ছে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। বিজয়ের ৫০ বছর উপলক্ষে ২৬ মার্চ (শুক্রবার) নানা কর্মসূচি পালন করছে, মোংলা বন্দর কর্তৃপক্ষ, পৌরসভা, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠন।
৩১ বার তোপধ্বণির মধ্যদিয়ে সকাল সাড়ে ৬ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা হয়। ঐতিহাসিক এই দিবসের শুভ সূচনা করে উপজেলা প্রশাসন।
এরপর জাতীয় পতাকা উত্তোলন ছাড়াও সকাল সাড়ে ৯ টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠান শুরু করেন স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
পরে বীর মুক্তিযোদ্ধারে মাঝে উত্তরীয়সহ পাঞ্জাবি প্রদাণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও মোংলা-রামপাল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আসিফ ইকবাল,মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
স্বাধীনতার ৫০ বছর উদযাপনে মোংলা বন্দর এলাকায় স্বাধীনতা উদ্যানের উদ্বোধন করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এছাড়া নানা কর্মসূচীও পালন করছে বন্দর কর্তৃপক্ষ।
এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।