ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের সামনে দীর্ঘ বছর ধরে জরাজীর্ণ ও অবহেলিত হয়ে পড়ে থাকা ড্রেনগুলি পানি নিস্কাসনের জন্য অকেজ হয়ে পড়েছে।
বর্জসহ ময়লা পানি সাধারণ জনগণের বাসা বাড়ি ও বৃষ্টির পানি নিশকাশনের জন্য ব্যবহৃত ড্রেনগুলি অকেজ হয়ে পড়ে থাকার কারণে এলাকাবাসির অনেক অসুবিধা হচ্ছিল।
কোটচাঁদপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এর সু-যোগ্য নব নির্বাচিত কাউন্সিলর ও পেনেল মেয়র, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জাহিদ হোসেন বিষয়টি অনুধাবণ করে জরুরী ভিত্তিতে স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে পানি নিস্কাশন করার জন্য কিছু শ্রমিক নিয়োগ করে ড্রেন গুলো পরিস্কার করার কাজ শুরু করেন।

এবং পানি নিস্কাসনের জন্য তৈরি হওয়া ড্রেন সংস্কারের কাজের শুভ উদ্বোধন করেন।
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌরসভার খেটে খাওয়া, গরীব, দুঃখি, অসহায়, শ্রমিক ও চাকুরীজীবি সহ সর্বস্তরের জনগণ এর অহংকার হৃদয়ের স্পন্দন, ভালবাসার মানুষ কোটচাঁদপুর পৌরসভার নব নির্বাচিত সু-যোগ্য মেয়র মোঃসহিদুজ্জামান (সেলিম) স্ব-শরীরে উপস্থিত থেকে কাজ পরিদর্শন ও শুরু করেন।
এতে এলাকাবাসি অত্যন্ত আনন্দিত হয়ে নবনির্বাচিত পেনেল মেয়রকে ধন্যবাদ জানান।