যশোরের শার্শায় নবনির্বাচিত ১০ চেয়ারম্যানের শপথ গ্রহন।গত ২৮শে নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী হওয়া শার্শার ১০ নবনির্বাচিত চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেছেন।
৯ই জানুয়ারী (রবিবার) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তামিজুল ইসলাম খান এ শপথ বাক্য পাঠ করান।
উক্ত শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করা চেয়ারম্যানরা হলেন,বাগাআঁচড়া ইউনিয়নের আব্দুল খালেক সাহেব,উলাশী ইউনিয়নের রফিকুল ইসলাম,কাইবা ইউনিয়নের আলতাফ হোসেন,গোগা ইউনিয়নে তবিবর রহমান,পুটখালী ইউনিয়নের আব্দুল গফ্ফার,লক্ষন পুর ইউনিয়নের আনোয়ারা খাতুন,ডিহি ইউনিয়নের আসাদুজ্জামান মুকুল,বাহাদুর পুর ইউনিয়নের মফিজুর রহমান,শার্শা সদরের কবির উদ্দীন তোতা ও নিজামপুর ইউনিয়নের সেলিম রেজ বিপুল।
শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্য ইউনিয়ন পরিষদ পরিচালনা বিষয়ে দিক নিদর্শনামুলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসম যশোর জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপত গ্রহন শেষে শার্শার নবনির্বাচিত চেয়ারম্যানরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে স্রাদ্ধা নিবেদন করেন।