1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

নড়াইলে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরার শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার

নড়াইল প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরার উদ্বোধন করেন সোমবার (৭ ফেব্রুয়ারী) নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার )। পুলিশ সুপার  তার বক্তব্যে বলেন, নড়াইল জেলায় ট্রাফিক পুলিশের বডি ওর্ন ক্যামেরার সংযোজন ট্রাফিক পুলিশের কার্যক্রমের অগ্রগতির পাশাপাশি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

এ সময় তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, এস, এম, কামরুজ্জামান, পিপিএম, ক্রাইম এন্ড অপস্ মীর শরিফুল হক, ডিআইও- ১, জেলা বিশেষ শাখা, শিমুল কুমার দাস, ওসি ডিবি, জেলা গোয়েন্দা শাখা, তপন কুমার মজুমদার, টিআই, নড়াইল সহ ট্রাফিক পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশের এই উর্ধোতন কর্মকর্তা আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে ডিজিটাল ও সমৃদ্ধপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার লক্ষে যে পরিশ্রম করে চলেছেন এটিও তাঁর একটি বড় উদাহরণ। আমরা সকলে মিলে অন্যায় ও দূর্নীতিকে না বলে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখবো বলে শপথ করছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon