1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

যশোরের শার্শা উপজেলার ঘিবায় ১০৭ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ মারুফ হোসেন, (যশোর) জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ৫ মার্চ, ২০২২

যশোরের শার্শা উপজেলায় ঘিবায় ১০৭ তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (৪ মার্চ) বাদ আছর যশোরের শার্শা উপজেলার, বাহাদুরপুর  ইউনিয়নের, ১ ও ২ নং ঘিবা কমিটির আয়োজনে, বাহাদুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঘিবা দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে, ঘিবা দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর  ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান।

তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মোফাসসিরে কোরআন ও গবেষক, আজাদ কমপ্লেক্স বায়তুস সালাম  জামে মসজিদের খতিব, হযরত মাওলানা আবুল বাসার হেলালী (ঢাকা) বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করেন, মুহাদ্দিস লুকমান হুসাইন, আরবি প্রভাষক ধান্যখোলা ডি এস সিনিয়র ফাজিল মাদ্রাসা।

কোরআন ও হাদীস থেকে আরো তাফসীর পেশ করেন, স্থানীয় বক্তাগণ। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে মা-বোনদের জন্য পর্দার আড়ালে, ডিজিটাল বড় পর্দায় তাফসীর শোনার সু-ব্যবস্থা করা হয়।

তাফসীর কোরআন মাহফিলে হাজারো মুসল্লি গুরুত্বপূর্ণ তাফসীর উপভোগ করেন। তাফসীরুল কোরআন মাহফিলের পরিচালনায় ছিলেন ২ নং ঘিবা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শওকত আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon