দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার অর্ন্তভুক্ত ৯ টি ওয়ার্ড এর নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এর অংশ হিসেবে ভোটারদের ছবি তোলার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ৯ টায় পৌরসভা মিলনায়তনে নতুন ভোটাররা ছবি তোলার কার্যক্রম উদ্বোধন ও নতুন ভোটারদের ফুলের শুভেচ্ছায় শিক্ত করেন পৌর মেয়র আলহাজ মোঃ মাহমুদ আলম লিটন।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী, পৌর নির্বাহী সচিব সৈয়দ মোহাম্মদ আলী, নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমসহ ৯টি ওয়ার্ডের মহিলা ও পুরুষ কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।