1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

দিনাজপুরে প্রানী সম্পদ কর্মকর্তার অপসারণের দাবিতে মানব বন্ধন

মোঃ আশরাফুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ীতে সম্প্রতি গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। সেই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক ইত্তেফাক প্রতিনিধিকে সম্পর্কে কটূক্তিসহ সমকাল প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকির প্রতিবাদে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসকাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে ফুলবাড়ী প্রেসকাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় ফুলবাড়ী প্রেসকাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু সভাপতিত্ব বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি ডেইলী অবজারভার প্রতিনিধি মোঃ হারুন -উর-রশীদ, সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার-সহ আরো অনেকেই।

বক্তারা অবিলম্বে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম ও ভেটেরিনারী সার্জন নেয়ামত আলীকে ফুলবাড়ী থেকে অপসারণের দাবি জানান। অন্যথায় ওই দুই কর্মকর্তার অপসারণের দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তুলবে স্থানীয় সাংবাদিকরা।উল্লেখ্য, ৩১ আগস্ট বুধবার দৈনিক ইত্তেফাকের ৬ষ্ঠ পৃষ্ঠার “ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব” শীর্ষক একটি সচিত্র সংবাদ এবং ১৩ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় “ছড়িয়ে পড়েছে গরুর ল্যাম্পি স্কিন রোগ, ফুলবাড়ীতে আতঙ্কে পশু বিক্রি করছেন খামারিরা” শীর্ষক একটি সংবাদ প্রকাশ পায়।

এই সংবাদের জের ধরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম গত বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ১২ টার দিকে সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকারকে তার অফিস কে ডেকে নিয়ে কটূক্তিসহ দেখে নেওয়ার হুমকি দেন। ইতোপূর্বে ল্যাম্পি স্কিন রোগের বিষয়ে ইত্তেফাকে সংবাদ প্রকাশের জন্য ইত্তেফাক সংবাদদাতা সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু সম্পর্কেও কটূক্তি করেন প্রাণিসম্পদ কর্মকর্তা রবিউল ইসলাম ও ভেটেরিনারী সার্জন নেয়ামত আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon