1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

গান পাউডার ও আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহীর র‍্যাব

জিয়াউল কবীর স্বপন, (রাজশাহী )
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

এক কেজির বেশি গান পাওডার ও সাতটি আগ্নেয়াস্ত্রসহ জেলার তিন যুবক রাজশাহীর র‍্যাবের হাতে আটক হয়েছে।

আজ শুক্রবার সাংবাদিক সম্মেলনে র‍্যাব-৫ ‌, এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে আজ শুক্রবার ভোর রাতে এক কেজি একশ গ্রাম গান পাউডার, বোমা তৈরীর স্প্লীন্টার, চারটি বিদেশী রিভলবার, তিনটি পিস্তল, ম্যাাগাজিন ও গুলিসহ শীর্ষ অস্ত্র কারবারি আতিকুর রহমানসহ তার দুই সহযোগী শাহীন আলী ও মোহাম্মদ শহিদুলকে গ্রেপ্তার করা হয়।

 

 

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত স্থান থেকে তানজিম ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি গ্রেপ্তারকৃতদের এই অস্ত্র ও বোমা তৈরীর সরজ্ঞাম সরবরাহ করেছে। রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা তাদের ছিল বলে র‍্যাব অধিনায়ক জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon