1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

রাজশাহী পুলিশে শ্রেষ্ঠ হয়ে সম্মাননা পেলেন বাঘা থানার এএসআই আবু বক্কর সিদ্দিক

জিয়াউল কবীর স্বপন, (রাজশাহী )
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ২০২২ সালের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় আবু বকর সিদ্দিক এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেয়া হয়।এ অনুষ্ঠান সভার সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

সম্মান না পেয়ে আবু বকর সিদ্দিক বলেন, কাজের স্বীকৃতি ও এ পুরষ্কার আমার কাজকে আরও গতিশীল ও বেগবান করবে। সামনের দিনগুলোতে আরও ভালো কাজ করা ও সাফল্য অর্জনে আমাকে উৎসাহ, অনুপ্রেরণা যোগাবে। আমি মাননীয় ডিআইজি স্যার , এসপি স্যার ও ওসি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

রেঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরষ্কার তুলে দেওয়ার পর ডিআইজি মোঃ আব্দুল বাতেন সম সাময়িক বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা পর্যালোচনা করেন। সকল ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় আরো তৎপর হয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন। উক্ত সভায় রাজশাহী রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে সুত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon