1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

খাদ্য সংকটে ৪৮ দেশের ৪ কোটি মানুষ, আগামী বছর হতে পারে দুর্ভিক্ষ

আন্তর্জাতিক ডেস্কঃ
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বিশ্বজুড়ে খাদ্য সংকটে রয়েছে অন্তত ৪৮টি দেশের অন্তত চার কোটির বেশি মানুষ। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আগামী বছর ২০২৩ সালে সম্ভাব্য বিশ্বমন্দা আর দুর্ভিক্ষ ঠেকাতে সহযোগী দেশগুলোর জন্য একশ ৭০ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠন করেছে বিশ্বব্যাংক।

গত শুক্রবার (১৪ অক্টোবর) ওয়াশিংটনে আইএমএফের বার্ষিক সম্মেলনের পঞ্চম দিনে এই তথ্য দিয়েছেন আই এমএফ প্রধান ডেভিড মালপ্লাস ও আইএমএফ মহাপরিচালক ক্রিস্টিয়ানা জর্জিয়েভা। তহবিলের ৩০ বিলিয়ন ডলার বরাদ্দ থাকবে কেবল খাদ্য উৎপাদন বাড়াতে।

উক্ত সম্মেলনে তাগিদ দেন সংকটে পরার আগে সাবধান হওয়ার জন্য।

বিশ্বব্যাংকের তথ্যমতে, বর্তমানে চরম খাদ্য সঙ্কটে বিশ্বের ৪৮টি দেশের চার কোটির বেশি মানুষ। করোনা মহামারির পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২৩ সালে তা বেড়ে দাঁড়াতে পারে ৩৫ কোটিতে। অবস্থা মোকাবেলায় জ্বালানি তেলের দাম ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনই সরকারগুলোকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon