1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

আড়িয়াল খাঁ নদে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।

 

পুলিশ এবং স্থানীয় সূত্র জানা যায় , সকাল থেকে আড়িয়াল খাঁ নদে একটি মরদেহ ভাসতে দেখা যায়, এরপর স্থানীয় লোকজন পুলিশকে বিষয়টি অবহিত করে পুলিশকে, খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

 

এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় থানা পুলিশ ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় শরীরের বিভিন্ন অংশ পঁচে গেছে। এ কারণে এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। অজ্ঞাত ওই লাশ একজন পুরুষের। তার বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হবে। তার নাম পরিচয় নিশ্চিত করতে সিআইডি পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon