1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

বেনাপোলে ২৬ বোতল বিদেশী মদ সহ এক নারী আটক

ইবাদুল্লাহ যশোর
  • প্রকাশিতঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২
পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম   বড়আঁচড়া  থেকে ২৬ বোতল বিদেশী মদ সহ মোছাঃ পারভিনা খাতুন(২০) নামের এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।
বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর শুক্রবার গোপণ তথ্য পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি চৌকষ দল বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানাধীন সীমান্তর্তী গ্রাম বড়আঁচড়া (মিন্টুর বাড়ীর ভাড়াটিয়া) থেকে ২৬ বোতল বিদেশী মদ সহ ঐ নারী মাদক পাচারকারী পারভিনা খাতুন কে গ্রেফতার করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ কামাল হোসেন ভূঁইয়া বলেন, যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২১ অক্টোবর শুক্রবার রাতে বড় আঁচড়া এলাকা হইতে ২৬ বোতল বিদেশী মদ সহ আসামী মোছাঃ পারভিনা খাতুন (২০)কে গ্রেফতার করা হয়।
আসামী পারভিনা(মিন্টুর বাড়ীর ভাড়াটিয়া)’র স্বামীর নাম ইদ্রিস সরদার। এ ঘটনায় ওবায়দুর এবং হাদি নামের অন্য দুই জন আসামী সুকৌশালে পালিয়ে যায়। উক্ত ২৬ বোতল বিদেশী মদের মধ্যে VAT 69 -১৮ বোতল এবং  SMIRNOFF- ০৮ বোতল।
আসামী পারভিনা এবং পলাতক বাকী দুই আসামীদের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon