1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

৮০ শতাংশ পরিপক্ক আমন দান কেটে ফেলার পরামর্শ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

ধেয়ে আসছে ঘুর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য এবং আমন ফসল রক্ষায় জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। রোববার (২৩ অক্টোবর) প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, আমন ধান শতকরা ৮০ ভাগ পরিপক্ক হলে অতিসত্ত্বর কেটে ফেলার পরামর্শ দেওয়া হলো।

 

 

 

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেচ নালা পরিষ্কার রাখতে হবে, যাতে ধানের জমিতে অতিরিক্ত পানি জমে না থাকে। ক্ষেতের চারপাশে উচু বাঁধ দিতে হবে যাতে পানির স্রোত দণ্ডায়মান ফসলের ক্ষতি করতে না পারে।

 

 

 

 

 

এছাড়াও এতে বলা হয়, সেচ, সার ও কীটনাশক প্রয়োগ আপাতত বন্ধ রাখতে হবে। বৃষ্টির পানি সরে যাওয়ার পর ধানের পেনিকেলগুলো বান্ডিল করে বেঁধে সোজা করে রাখুন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon