গাইবান্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সভাপতিত্বে, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকত্তা মোঃ আব্দুর রউফ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতোর, সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নির্বাহী কর্মকত্তা সহ কমিটির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষি প্রণোদনা শীতকালীন ফসল চাষাবাদে অগ্রগতি নিয়ে বিভিন্ন বিভাগীয় উন্নয়ন কর্মকান্ডের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যা নিয়ে উক্ত অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়। এই অনুষ্ঠানের ফলে এলাকার সাধারণ কৃষকগণ ভীষন উপকৃত হয়েছে বলে তাদের কাছ থেকে জানা গেছে।
তাদের ভাষ্যমতে এই রকম সভা প্রত্যেক মাসে একটি করে হলে কৃষকরা উন্নত প্রশিক্ষন ও দিকনির্দেশনা নিয়ে তাদের কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।