1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

গাইবান্ধায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আঃ জলিল মন্ডল, গাইবান্ধা (জেলা) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ১১ জুন, ২০২৩

গাইবান্ধা  জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. কামাল হোসেন, পৌর মেয়র মো. মতলুবর রহমান, ৬১ বিজিবির অধিনায়ক শেখ মো. মুজাহিদ মাসুদ পিএসসি।

আরো ছিলেন,  চেম্বার অব কমার্সের সভাপতি (বীর মুক্তিযোদ্ধা) মকসুদার রহমান শাহান, (বীর মুক্তিযোদ্ধা) গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক রণজিৎ বকসী সূর্য্য প্রমুখ। সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্হিত ছিলেন।

সভায় গাইবান্ধার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থির সন্তোস প্রকাশ করা হয়। এছাড়া কিশোর গ্যাং প্রতিরোধ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালিন যেন কোন ছাত্রছাত্রী বাইরে বের হতে না পারে সেবিষয়ে সচেতনতা, আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে পিয়াজসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধকল্পে বাজার মনিটরিং, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন বন্ধ, চোরা চালান প্রতিরোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রনসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon