1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

গাইবান্ধায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী

মোঃ আঃ জলিল মন্ডল, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ১২ জুন, ২০২৩

গাইবান্ধায় ধর্মীয় সম্প্রীতি ও  সচেতনতা বৃদ্ধি মূলক প্রকল্পের আওতায়  আন্ত-ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ধর্ম মন্ত্রনালয়ের উদ্দ্যোগে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর সহযোগিতায় সার্কিট হাউস কক্ষে আন্ত ধর্মীয় সংলাপে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অলিউর রহমান।

যুক্ত হয়ে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়া সংলাপে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রনালয়ের উপসচিব আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার কামাল হোসেন, স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল আলম।

আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুশানন্ত কুমার মাহাতো, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা পারভেজ, সাদুল্যাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার খান বিল্পব, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম, গাইবান্ধা জেলা কালেক্টর মসজিদের ইমাম মুফতি জোবায়ের আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি রনজিৎ বখসি র্সূয সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদানরা।

সংলাপে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মী,  বিভিন্ন ধর্ম ও প্রতিষ্ঠানের  প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon