1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

রিমান্ড শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠানো হয়েছে

মোঃ জাকির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

বিরোধী দলীয় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ধানমন্ডি থানায় করা নাশকতার পুরোনো মামলায় গত বুধবার শহীদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে ধানমন্ডি থানা-পুলিশ।

শহীদ উদ্দিন চৌধুরীর আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন,  শহীদ উদ্দিন চৌধুরীর বাইপাস সার্জারি করা হয়েছে। তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। কারাবিধি মোতাবেক আদালত চিকিৎসা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।

থানা-পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলা শহীদ উদ্দিন চৌধুরীর নাম রয়েছে। ওই মামলাতে গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon