“পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে (০৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ রোজ-শনিবার) দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, শাহ ইফতেখার আহমে, পিপিএম। পুলিশ সুপার বক্তব্যে বলেন যে, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এলাকার সকল প্রকার অপরাধ যেমন- মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী- শিশু নির্যাতন সহ জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে পুলিশকে সহযোগিতা করা যায়।
এর ফলে সমাজের মানুষের অপরাধ প্রবণতা কমে যায় এবং দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যায়। জেলা পুলিশ অপরাধ দমনে তথা সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বদ্ধ পরিকর এবং তিনি সমাজের সকল পেশার মানুষকে অপরাধের সংবাদ দ্রুত পুলিশের নিকট পৌঁছাতে আহবান জানান।
কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও ত্বরান্বিত ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এস এম জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), হাকিমপুর থানা, দিনাজপুর এবং জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং মেম্বার (সিপিএম) মোছাঃ পারুল বেগম, মহিলা সদস্য, কমিউনিটি পুলিশিং থানা সমন্বয় কমিটি, নবাবগঞ্জ থানা, দিনাজপুরদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০.টায় দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে দিনাজপুর জেলা পুলিশের ঐতিহ্যবাহী সুস্বজ্জিত বাদক দলের দামামা বাজিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর সুবিশাল বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে পুনরায় দিনাজপুর পুলিশ লাইন্স হলরুমে এসে উপস্থিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), দিনাজপুর, আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), সিফাত-ই-রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ মোসফেকুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট), মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল), মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল), মোঃ মঞ্জুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল), সকল থানা অফিসার ইনচার্জ।
আরো উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক মোঃ জহির শাহ্, বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, মোছাঃ নাজমিন আক্তার, সহকারী প্রধান শিক্ষিকা, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব মোঃ জামাল উদ্দীন, প্রেস ইমাম, পুলিশ লাইন্স, দিনাজপুরসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, ডাক্তার, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্য বৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।