1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম-১৫ আসনে আবারো নৌকায় মনোনয়ন পেলেন ডক্টর নদভী

মুন্সি সাহাবুদ্দিন, লোহাগাড়া (চট্রগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

চট্টগ্রাম-১৫ আসনে তৃতীয় বারের মত আওয়ামী লীগ হতে মনোনয়ন পেয়ে আবারো নৌকার মাঝি হলেন ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ২৬ নভেম্বর রবিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যলয় হতে দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের কতৃক তাকে চূড়ান্ত মনোনয়নের নাম ঘোষণা করেন।

২০১৪ সালে প্রথম বারের মত চট্টগ্রাম-১৫ আসনে ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী সংসদ সদস্য নির্বাচিত হন। অনুরুপ ভাবে ২০১৮ সালেও পুনরায় আওয়ামী লীগ হতে মনোনয়ন পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আবারও টানা তৃতীয় বারের মত (হ্যাট্টিক) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আওয়ামী লীগ হতে মনোয়ন দেওয়া হয়।

এবার নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য প্রভাবশালী পনের জন আওয়ামী লীগ নেতা মনোয়ন প্রত্যাশী হিসাবে মনোয়ন ফরম নিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের মধ্যে হতে ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দক্ষতা, বিচক্ষণতা, জনপ্রিয়তা, সততা সবকিছু বিবেচনা করে তাকে আবারও তৃতীয় বারের মত নৌকার মাঝি হিসাবে মনোনিত করে চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন দেন।

তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার খবর এলাকায় পৌছলে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করা হয় এবং নেতা কর্মিরা মিষ্টি বিতরণ করেন। উল্লেখ্য যে, ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী রাজনীতিবিদের পাশাপাশি একজন বিশিষ্ট আলেমে দ্বীন এবং ইসলামী স্কলারও বঠে। তিনি এম.পি থাকাবস্তায় লোহাগাড়া-সাতকানিয়ায় সন্ত্রাসী চাঁদাবাজরা কোন ভাবে মাথা চড়া দিয়ে উঠতে পারে নাই। এসবকে তিনি কঠোর হস্তে দমন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon