1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

লোহাগাড়ায় শাকিল নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে

মুন্সি সাহাবুদ্দিন, লোহাগাড়া প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

পহেলা ডিসেম্বর শুক্রবার আনুমানিক বিকেল ৪টার সময় লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে দরবশে হাট দিঘির দক্ষিণ পাশে শাকিল (২৪) বিষপানে আত্মহত্যা করে। সে পেশায় একজন কার ও মাইক্রোবাস চালক।

নিহতের পিতার নাম মোহাম্মদ রফিক এবং আব্দুল মন্নান হুজুরের বাড়ির নিবাসী। শাকিল বিবাহিত ও তার দুই কন্যা সন্তান রয়েছে। স্থানীয় যুবনেতা ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে জানান, বিকাল প্রায় ৪ টার সময় বাড়ীর পাশে শাকিল আত্মহত্যার জন্য বিষপান করলে তার পরিবারের লোকজন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কিন্তু তার শারিরিক অবস্থা ভয়াবহ ও গুরুতর হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসাপাতালে প্রেরণ করেন। হাসপাতালে না পৌছতেই রাত আনুমানিক আট টার সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শাকিলের দুই কন্যা সন্তানের মধ্যে তাছফিয়ার বয়স তিন বছর ও ওয়াসিফার বয়স দুই মাস।

স্থানীয় কিছুলোক জানান, শাকিলের সাথে ঠাকুর দিঘী এলাকার এক মহিলার সাথে পরকিয়া ছিল। সে ঐ মহিলাকে টাকা পয়সা দিত। তার স্ত্রী এসব জেনে তাকে নিষেধ করেছিল। কিন্তু সে শুনেনি। এই পরকিয়ার জেরেই সে আত্মহত্যা করে বলে পরিবার ও এলাকার লোকজনের ধারণা। তবে পরিবারের লোকজনের সাথে তার কোন তর্কাতর্কির ঘটনা ঘটেনি বলে পরিবারের লোকজন জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon