1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন

মানিকগঞ্জের পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় মালবাহি ফেরি ডুবেছে

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

প্রচন্ড ঘন কুয়াশার মধ্য দিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় কয়েকটি মালবাহী যানবাহন নিয়ে একটি ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ফেরির নাম ‘রজনীগন্ধা’। ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হয়েছেন।

এর মধ্যে চারজন সাঁতরে কূলে আসেন। আর ছয়জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

শিবালয় থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার সমকালকে জানান, ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ করছে ডুবুরি ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

তিনি জানান, ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ধাক্কা দিলে ফেরিটি ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ডুবে যাওয়া ফেরিটিতে নয়টি ট্রাক ছিল। ফেরিটি দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসার পথে ঘনকুয়াশার কারণে ঘাটের কাছে নোঙ্গর করেছিল।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রেহেনা আকতারসহ প্রশাসনের লোকজন। ডুবে যাওয়া ফেরি উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী যোগ দিয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon