1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

স্বৈরাচার বিদায়ে দক্ষিন এশিয়াদের জন্য বড় শিক্ষা

মোঃ তরিকুল ইসলাম
  • প্রকাশিতঃ শনিবার, ১০ আগস্ট, ২০২৪

সদ্য বিদায়ী ক্ষমতাচ্যুত হয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের পিতা এবং দেশটির প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হচ্ছে—এই ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এই সপ্তাহে ঢাকার সবচেয়ে মনোযোগ আকর্ষণের ছবি ছিল এগুলোই। এই ভাস্কর্যগুলো ভেঙে ফেলার তাৎপর্য বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে, দেশটি কেন ও কীভাবে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে।

একটি রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই স্বাধীনতাযুদ্ধের প্রাণপুরুষ ছিলেন শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি হিসেবে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সে সময় তাঁকে বেশ কিছু অর্থনৈতিক ব্যবস্থা নিতে হয়েছিল, যা পশ্চিমা সরকারগুলো পছন্দ করেনি।

এ অবস্থার মধ্যে ১৯৭৪ সাল নাগাদ তাঁর জনপ্রিয়তা সাংঘাতিকভাবে কমতে থাকে। বিশেষ করে খরার পর দুর্ভিক্ষের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হলে তাঁর জনপ্রিয়তা প্রায় তলানিতে এসে ঠেকেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon