1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

ফুলবাড়িতে বিএনপি নেতাকে হামলায় আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেফতার

মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়িয়া (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

দিনাজপুরের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি খাঁজা মঈনুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে সুজাপুর গ্রামের নিজ বাড়ি থেকে এনামুল হক কে এবং এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে রাজারামপুর ফকিরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে খাঁজা মঈনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এনামুল হক দিনাজপুর ফুলবাড়ী উপজেলার মৃত তফিল উদ্দিনের ছেলে। খাঁজা মঈনুদ্দিন সাবেক এমপি মরহুম মোস্তাফিজুর রহমানের ছোট ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর বাবা রুহুল আমিন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন।

মামলার তদন্তে এনামুল হক এবং খাঁজা মঈনুদ্দিনের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বার্তা প্রেরক মোঃ আশরাফুল ইসলাম ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon