1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ফেনীতে পিএফজির পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

সোনাগাজীতে অনুষ্ঠিত হয়েছে পিএফজি এর আয়োজনে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা

ফেনীর সোনাগাজীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় বুধবার বিকেলে সোনাগাজী পৌর শহরের গ্রীন ভ্যালি রেস্টুরেন্টে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) সদস্য মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) উপজেলা সমন্বয়কারী শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় বক্তব্য রাখেন গ্রুপের সদস্য হাজী মোঃ আবু সুফিয়ান।

এছাড়া আরো বক্তব্য রাখেন, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি’র) অনন্য সদস্য মজিবুল হক মানিক, হাফেজ মোঃ হিজবুল্লাহ, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, আমজাদ হোসাইন, মোতাহের হোসেন ইমরান, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন,দি হাঙ্গার প্রজেক্ট এর ফিল্ড কো-অর্ডিনেট খোদেজা বেগম।

উক্ত সভায় সোনাগাজী পৌর শহরের যানজট নিরসনের লক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়া তিনদিন ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিকে সফল করার জন্য সকলের প্রাণবন্ত অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon