1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ফেনীতে মাস্তল ফাউন্ডেশনের উদ্দোগে ১ লক্ষ কেজি চাল বিতরণ করা হয়েছে

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

পরশুরাম উপজেলার দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশন এর উদ্যোগে আজ পরশুরাম উপজেলার দেড় হাজার গরীব অসহায় পরিবারের মাঝে ১ লক্ষ কেজি চাল বিতরণ করা হয়েছে। পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ এই চাল বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত চাল বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল হাকিম ও পরশুরাম উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান।

আজ উক্ত দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশন এর চাল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেছে প্রাণ-আরএফএল গ্রুপ অফ কোম্পানি লিমিটেড। এছাড়া মাস্তুল ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা শীতের ঘন কুয়াশার মধ্যেও সকাল থেকে পরিশ্রম করেছেন উক্ত চাল বিতরণ কার্যক্রমে।

মাস্তুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয়, আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছি পরশুরামে এক লক্ষ কেজি চাল বিতরণ করা হবে অল্প কিছুদিনের মধ্যে। তারই ধারাবাহিকতায় আজ পরশুরামে আমরা গরিব দুঃখী মানুষের মাঝে বিনামূল্যে আহার বিতরণ করতে সক্ষম হয়েছি।মাস্তুল ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon