1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ফেনী জেলার ফুলগাজীতে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

ফেনীর ফুলগাজী উপজেলায় দাতব্য ও সামাজিক সংগঠন “বন্ধুর বন্ধন” এর উদ্যোগে ২০০ এর অধিক হতদরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ১৯ জানুয়ারি রবিবার সকালে ফুলগাজীর সামি কনভেনশন সেন্টারের সামনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুর বন্ধন ফুলগাজী শাখার সহ-সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম, বন্ধুর বন্ধন এর সাধারণ সম্পাদক আবুল কালাম শামীম ও সদস্য আমিনুল ইসলাম।

ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম জানিয়েছেন, যতদিন শীতকাল থাকবে ততদিন এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে করে গরীব দুঃখী অসহায় মানুষদের কষ্ট সাশ্রয় হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon