শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলগাজী উপজেলা বিএনপির উদ্যোগে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ১৯ জানুয়ারি বিকেলে বিএনপি’র উপজেলা অফিসে ফুলগাজী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ও বিএনপি নেতা জহির হোসেন আসিফের ব্যবস্থাপনায় ৩০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন (ভিপি স্বপন), সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম মন্টু, ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য শামসুল হক শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম রসুল, সদস্য সচিব আবুল কালাম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম।
এছাড়া ফুলগাজী সদর ইউনিয়নের বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোশারফ হোসেন বিটু ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইউসুফ সহ অন্যান্য নেতাকর্মী। শীতবস্ত্র বিতরণ শেষে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের ও আয়োজন করা হয়েছে।