ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত সীমান্তবর্তী পৈথারা গ্ৰামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি মঙ্গলবার পৈথারা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ। গত ১৯ জনুয়ারি থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা ৩০ জনুয়ারি পর্যন্ত চলতে থাকবে। মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে এই কর্মশালায়।
ফুলগাজী উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আমির হোসেন এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পৈথারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূর নবী, ফুলগাজী ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ তারেক হোসেন।
উল্লেখ্য যে, ১৯৪৮ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃংখল বাহিনী। এই বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল “ভিডিপি”।