1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

ফেনীতে নিরাপদ সড়ক আন্দোলনের জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

ফেনী জেলায় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। গত ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ ইসমাইল হোসেন।

নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফফর হোসেন জাফরী, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

মোঃ সাজ্জাদ তুহিন এর পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত ও বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাইম আল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ হাসান রাহাত, সহ কোষাধ্যক্ষ মহসিন দিগন্ত, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর ইকবাল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম।

নিরাপদ সড়ক আন্দোলনের ২০২৫ সেশনের ফেনী জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়া উদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আফনান বিন হেলাল আরিয়ান। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রিফাত চৌধুরী এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আমিরুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon