1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

ফেনী জেলার সাবেক জামায়াতে আমির মৃত্যু বরণ করেছেন

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ফেনী জেলা জামায়াত ইসলামের সাবেক আমির এজি এম বদরুদ্দোজা মৃত্যু বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ২৫ জানুয়ারি শনিবার ভোর ৬টা বাজে ফেনী শহরের নাজির রোডের বাসায় ইন্তেকাল করেছেন বর্ষীয়ান এই জামায়াত নেতা। মৃত্যুকালে ৭৪ বছর বয়সে পদার্পণ করেছিলেন তিনি।

গতকাল শনিবার দুপুরে ফেনীর ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে ১ম জানাজা এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজ শেষে দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ফলাহিয়া মাদ্রাসায় জানাজার নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

ফালাহিয়া মাদ্রাসার জানাজার নামাজে অংশগ্রহণ করেন কুমিল্লা জামায়াতের আমির কাজি দীন আহমেদ, ফেনী জেলা সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির এ কে এম শামসুদ্দিন, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, মরহুম বদরুদ্দোজার একমাত্র ছেলে সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল ফাহিম, শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ড ফখরুদ্দিন মানিক ও মরহুমের জামাতা মোঃ ইসমাইলসহ দলীয় অন্যান্য নেতাকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

বদরুদ্দোজার পারিবারিক সূত্র থেকে জানা যায়, ক্যান্সার আক্রান্ত থাকা অবস্থায় তাকে ২০২৩ সালে ঢাকার একটি হাসপাতালে অপারেশন করানো হয়েছে। অপারেশনের পর ফেনী শহরের মিশন হাসপাতালে এক বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে প্রথম কেমোথেরাপি ও পরে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে তাকে বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গতকাল শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন

ফেনীতে জামায়াতের প্রথম আমির ছিলেন মরহুম বদরুদ্দোজা। ১৯৮৪ সালে ফেনী মহাকুমা প্রতিষ্ঠার পর ১৯৯১ সাল পর্যন্ত তিনি ছিলেন জামায়াতের জেলা আমির। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় জামায়াত ও জেলা জামায়াতের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon