1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

ফেনীতে সৌদি প্রবাসীর উদ্দোগে শীতবস্ত্র বিতরণ

ফুয়াদ হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ফেনীতে সেচ্ছাসেবী সংগঠন সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ৫০০ হতদরিদ্র, গরিব ও অসহায় মানুষের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের কনফারেন্স রুমে ফেনী শহরের শীতার্ত মানুষের মাঝে এই উপহার তুলে দিয়েছেন ফেনী সমাজসেবা অফিসের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।

এছাড়া ফোরামের প্রতিনিধিদের মাধ্যমে গত এক সপ্তাহ জেলার সকল উপজেলার ইউনিয়ন সমূহের শীতার্ত জনসাধারণের মাঝে এই উপহার তুলে দেয়া হয়েছে। সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল বাতেনের সভাপতিত্বে ও সদস্য এন এম জীবনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের উপদেষ্টা জনাব আনোয়ার হোসেন রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম কাউসার এলিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ভূঁইয়া, দৈনিক স্টার লাইন পত্রিকার সহযোগী সম্পাদক জসীম উদ্দীন আহমেদ, দৈনিক নয়া পয়াগ্ৰাম পত্রিকার সম্পাদক এনামুল হক পাটোয়ারী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফেনী জেলার সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, ফোরামের ফেনী পৌর প্রতিনিধি মোহাম্মদ দুলাল তালুকদার ও ইউনাইটেড ট্রাস্ট ফেনী জেলা কো-অর্ডিনেটর মুহাম্মদ ফয়সাল ভূঁইয়া, দৈনিক স্বাধীন বার্তা’র নিজস্ব প্রতিবেদক ফুয়াদ হাসানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উক্ত সংস্থাটি বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রমের সাথে জড়িত আছে। শীতকালে গরীব দুঃখী মানুষকে কম্বল বিতরণ, নগদ অর্থ বিতরণ, গৃহহীণদের ঘর নির্মাণ ও পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কার্যক্রম চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon